ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

মোমবাতি প্রজ্বলন করে সাংস্কৃতিক কর্মীদের যশোর মুক্ত দিবস পালন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে যশোর মুক্ত দিবস পালন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলোর ব্যানারে শহরের টাউন হল ময়দানের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে এই আয়োজন করা হয়।

এতে প্রগতিশীল বিভিন্ন রাজনীতিক দল, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবী মানুষেরা অংশ নেন। সবুজ জমিনে লাল পাড়ের শাড়ি জড়ানো নারী আর সবুজ পাঞ্জাবি গায়ে পুরুষেরা হাতে বিজয়ের পতাকা নিয়ে সরব উপস্থিতিতে যশোর মুক্ত দিবসের বিজয় আনন্দ ধরা দেয় গোটা টাউন হল ময়দান।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় দলীয় মুক্তিযুদ্ধের গান। এরপর সাংস্কৃতিক কর্মীরা গাইতে থাকেন সমবেত কণ্ঠে জাতীয় সংগীত। এতে শত শত কণ্ঠে কণ্ঠ মেলান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতীয় সংগীত শেষে বের হয় বিজয় মিছিল। হাতে লাল সবুজের পতাকার সঙ্গে মিছিলে উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগান। মিছিলটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে দড়াটানা, গাড়িখানা রোড হয়ে চিত্রা মোড় হয়ে আবার একই স্থানে এসে মিলিত হয়।

সন্ধ্যায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনীতিক দল, সামাজিক, শিক্ষক সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে প্রজ্বালন করা হয় মোমবাতি। এ সময় সমবেত কণ্ঠে বেজে উঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য করো দহন-দানে’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, টিআইবি যশোরের সাবেক সভাপতি শাহীন ইকবাল, সাংস্কৃতিকজন হারুন অর রশিদ, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে রাশিয়ার কড়া বার্তা: অবিলম্বে যুদ্ধবিরতি ও বেসামরিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

মোমবাতি প্রজ্বলন করে সাংস্কৃতিক কর্মীদের যশোর মুক্ত দিবস পালন

আপডেট সময় : ০২:০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫