ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হংকংয়ের অগ্নিকাণ্ড নিয়ে বিদেশি সংবাদমাধ্যমকে সতর্ক করলো চীন

হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর প্রচার নিয়ে বিদেশি সংবাদমাধ্যমকে ভুল তথ্য ছড়ানো ও সরকারি প্রচেষ্টা বিকৃত করার অভিযোগে সতর্ক করেছে চীনের জাতীয় নিরাপত্তা দফতর। আইনসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার এক বিবৃতিতে এই সতর্কতা জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওয়াং ফুক কোর্টের বহুতল ভবনে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৫৯ জন নিহত হওয়ার পর ঘটনাটির কাভারেজ নিয়ে বেশ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমকে তলব করা হয় বলে অফিসটি জানায়। কোন কোন সংস্থাকে ডাকা হয়েছে, তা উল্লেখ করা হয়নি। রয়টার্স জানিয়েছে, তারা এই বৈঠকে অংশ নেয়নি এবং তাদের ডাকা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু বিদেশি সংবাদমাধ্যম তথ্য উপেক্ষা করে ভুল খবর ছড়াচ্ছে। সরকারের ত্রাণ ও উদ্ধারকাজকে বিকৃতভাবে উপস্থাপন করছে এবং আইনসভা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এসবকে সামাজিক বিভাজন উসকে দেওয়ার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়।

চীন ২০২০ সালে হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের পর এই কার্যালয় বিদেশি সংস্থা, বিশেষ করে সংবাদমাধ্যমের ওপর তদারকি জোরদারের ক্ষমতা পায়। শনিবারের বৈঠকটি কোনও নির্দিষ্ট ঘটনায় তাদের কাভারেজ নিয়ে বিদেশি সংবাদমাধ্যমকে সম্মিলিতভাবে প্রথমবার তলব করার ঘটনা বলে মনে করা হচ্ছে।

২০১৯ সালের গণতন্ত্রপন্থি বিক্ষোভের পর থেকে হংকংয়ে রাজনৈতিক বিরোধীদের গ্রেফতার, সংবাদমাধ্যম বন্ধ এবং নাগরিক সমাজের ওপর ব্যাপক দমন চলছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের জন্য নিম্নমানের সংস্কারকাজ ও দুর্বল তদারকিকে দায়ী করা হচ্ছে। ঘটনার পর জনরোষ সামলাতে ব্যস্ত কর্তৃপক্ষ কয়েকজন অধিকারকর্মীকেও আটক করেছে। বেইজিং সতর্ক করে বলেছে, এই বিপর্যয়কে অশান্তি তৈরিতে কাজে লাগাতে দেওয়া হবে না।

সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে হংকংয়ের অবস্থান এখন বিশ্বের ১৮০ দেশের মধ্যে ১৪০ নম্বরে। চীনবিরোধী অবস্থানের জন্য পরিচিত হংকংয়ের মিডিয়া উদ্যোক্তা জিমি লাই বর্তমানে জাতীয় নিরাপত্তা আইনে বিচারাধীন এবং দোষী সাব্যস্ত হলে তাকে আজীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হতে পারে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মুক্তির বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ, রিপাবলিকানদের জয়

হংকংয়ের অগ্নিকাণ্ড নিয়ে বিদেশি সংবাদমাধ্যমকে সতর্ক করলো চীন

আপডেট সময় : ১০:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫