স্কলাসটিকার ধানমন্ডি জুনিয়র শাখায় বার্ষিক শো ও নাটক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী ছিল এ আয়োজন। পিটার ব্রাউনের লেখা উপন্যাস অবলম্বনে মঞ্চস্থ করা হয় জনপ্রিয় নাটক ‘দ্য ওয়াইল্ড রোবট’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল প্রাঙ্গণে আয়োজিত শোতে প্লেগ্রুপ থেকে কেজি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা নানা ধরনের কসরত ও পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভাষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক হামীম কামরুল হক।
বিকালের নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা। এছাড়া বক্তব্য দেন স্কলাসটিকা ধানমন্ডি শাখার প্রধান রুমানা করিম।
নাটকটির নির্দেশনায় ছিলেন নায়ীমী নাফসীন মুস্তাফা ও তানজিনা ইকবাল তিথি। সংগীত ও নৃত্য পরিচালনা করেন সুদীপ্ত শেখর দে ও মাইশা বিনতে নাফি। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে।
এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয় রঙিন বর্ণিল সাজে। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিনব্যাপী আয়োজন উপভোগ করেন।
রিপোর্টারের নাম 


























