ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বদলির পর কর্মস্থলে যোগ না দেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। তবে তিনি সেখানে যোগ দেননি। এ জন্য তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের ২০ আগস্ট কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপু ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি বদলি করা কর্মস্থলে যোগ দেননি এবং নিয়মিত অফিসে গরহাজির থাকছেন। কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে বদলি করা কর্মস্থলে যোগ না দেওয়া সরকারি কর্মচারী অনুসারে অসদাচরণের শামিল। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় সরকারি চাকরি থেকে (২০ আগস্ট থেকে) তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

বদলির পর কর্মস্থলে যোগ না দেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

আপডেট সময় : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫