ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নভেম্বরে ২৭৯৪টি ফৌজদারি ও ৪১৪টি ট্রাফিক মামলা নিষ্পত্তি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে নভেম্বর মাসে ২ হাজার ৭৯৪টি ফৌজদারি মামলা ও ৪১৪টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে। বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতার হওয়া ৪ হাজার ৩৯৯ জনের মধ্যে ১ হাজার ৭০৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত মাসে (নভেম্বর) মাসে ৩৫৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৮২টি মামলা করে। তাদের ২ লাখ ১১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ২২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

অন্যদিকে ডিএমপির ওয়ারী বিভাগ ২৮০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২১৯টি মামলা করে। তাদের ১ লাখ ৭ হাজার ৪০০ টাকা জরিমানা ও ১১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এছাড়াও তেজগাঁও বিভাগ ৮৬৩ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩০৬টি মামলা করে। তাদের ১ লাখ ২৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয় ও ১৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪২৩ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৩৮টি মামলা করে এবং ৮৫ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয় এবং ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

জেলা জজ আরও জানান, ডিএমপির লালবাগ বিভাগ ২৮১ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২১৭টি মামলা করে। তাদের ১ লাখ এক হাজার ৪০০ টাকা জরিমানা ও ২০৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

মিরপুর বিভাগ ১ হাজার ৩৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৪৮৪টি মামলা করে। তাদের ২ লাখ ৭০ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৯৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। উত্তরা বিভাগ ৮০৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৮০৯টি মামলা করে। তাদের ৫ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা ও ৪৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

একই সময়ে ডিএমপির রমনা বিভাগ ৩৪৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৩৯টি মামলা করে এবং তাদের ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয় ও ১৭৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

অন্যদিকে, ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগে ৭৩৬টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৭টি মামলা নিষ্পত্তি করে ও ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। তেজগাঁও বিভাগে ১ হাজার ১৬৯টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৫টি মামলা নিষ্পত্তি করে ও ৪৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

ওয়ারী বিভাগে ৩৬৭টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২৬টি মামলা নিষ্পত্তি করে ও ৩৫ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়। গুলশান বিভাগে ১ হাজার ২৮৮টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪২টি মামলা নিষ্পত্তি করে ও ৪২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও মিরপুর বিভাগে ১ হাজার ৭৭টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬৭টি মামলা নিষ্পত্তি করে ও ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। রমনা বিভাগে ৭০৯টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪৬টি মামলা নিষ্পত্তি করে ও ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

লালবাগ বিভাগে ৬৯৭টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬৪টি মামলা নিষ্পত্তি করে ও ৩৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। উত্তরা বিভাগে ৯৯০টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৯৭টি মামলা নিষ্পত্তি করে ও ১ লাখ ৭১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধগুলো বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

নভেম্বরে ২৭৯৪টি ফৌজদারি ও ৪১৪টি ট্রাফিক মামলা নিষ্পত্তি

আপডেট সময় : ০৮:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫