ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ঘরে আটকে পড়া ২ শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ফরিদপুরের সদরপুরে ঘরের ভেতরে আটকে পড়ে দুই শিশু। একটির বয়স সাড়ে তিন বছর, অপরটি দেড় বছরের। ঘরের দরজাটি পুরু স্টিলের তৈরি। পরিবারের সদস্যরা দরজা ভাঙতে পারছিলেন না। পরে জাতীয় জরুরি সেব ৯৯৯ এ ফোন করা হলে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দুই শিশুকে উদ্ধার করে।

৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার বিকালে জেলার সদরপুর থানার খালাসীডাঙ্গি বাবুরচর এলাকায় একজন ৯৯৯ এ ফোন করে জানান, স্টিলের তৈরি দরজা লক হয়ে যাওয়ায় দুটি শিশু ঘরের ভেতরে আটকা পড়ে কান্নাকাটি করছে। শক্ত দরজাটি পরিবারের পক্ষে ভাঙা সম্ভব না হওয়ায় তাৎক্ষণিক সহায়তা চান তারা।

৯৯৯ সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের জানালা ভেঙে নিরাপদে দুইকে শিশুকে উদ্ধার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

ঘরে আটকে পড়া ২ শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৭:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫