ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

অরিত্রীর আত্মহত্যা: মামলার পুনর্তদন্ত প্রতিবেদন পেছালো

রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর (১৫) আত্মহত্যায় প্ররোচণার মামলায় পুনর্তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামি ৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

বুধবার (৩ ডিসেম্বর) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঢাকা মেট্রো (দক্ষিণ) বনশ্রীর অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য জানান।

মামলার বিবরণ থেকে ২০১৮ সালে ৩ ডিসেম্বর শান্তিনগরের বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে অরিত্রী। তার আগের দিন পরীক্ষায় নকল করার অভিযোগে তাকে হল থেকে বের করে দেয় স্কুল কর্তৃপক্ষ।

স্কুল কর্তৃপক্ষের দাবি, অরিত্রী পরীক্ষায় মোবাইল ফোনে নকল নিয়ে টেবিলে রেখে লিখছিল। অন্যদিকে স্বজনদের দাবি, নকল করেনি অরিত্রী।

এরপর অরিত্রীর বাবা-মাকে ডেকে নেওয়া হয় স্কুলে। তখন অরিত্রীর সামনে তার বাবা-মাকে অপমান করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই দিনই আত্মহত্যা করে অরিত্রী।

অরিত্রীর আত্মহত্যার পর তার সহপাঠীরা বিক্ষোভে নামে। ৪ ডিসেম্বর তার বাবা দিলীপ অধিকারী আত্মহননে প্ররোচণার অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় অরিত্রীর শিক্ষকদের পুলিশ গ্রেফতার করলেও পরে তারা জামিন পান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

অরিত্রীর আত্মহত্যা: মামলার পুনর্তদন্ত প্রতিবেদন পেছালো

আপডেট সময় : ০৭:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫