ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

অভি-মিথিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকার আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি এবং সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 

বুধবার (৩ ডিসেম্বর) বাদীপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান। 

প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার ম্যাক্স অভির পক্ষে সময় আবেদন ছিল। তবে মিথিলার পক্ষে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা জানান, মামলা দায়েরের পর আসামিরা জামিন পান। জামিন পেয়ে তারা মামলা উঠিয়ে নেওয়ার জন্য বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এসব কারণ উল্লেখ করে হিরো আলম একটা সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। এই মামলায় আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে তাদের জামিন বাতিল চেয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেছেন। শুনানিকালে হিরো আলম আদালতে উপস্থিত হন। হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ৫ অক্টোবর বাড্ডা থানায় মামলা করেছিলেন হিরো আলম। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড্ডার আফতাবনগর এলাকায় মেইন রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় ৬ জন লোক তিনটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন। জোর করে তারা তাকে পাশের কাশবনে নিয়ে যায় এবং কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভির হাতে থাকা কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। বাম হাত দিয়ে আঘাতটি ফেরাতে গেলে গুরুতর জখম হন। অজ্ঞাতনামা আসামিরা হাতে থাকা লোহার ধারালো স্কেল দিয়ে তাকে আঘাত করে। আঘাতটি তার ডান হাতের কনুইয়ে লাগে। এতে গুরুতর রক্তাক্ত হন। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা আসামিরা হাতের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে আঘাতটি কপালের বাম দিকে লাগে। পরে মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামিরা তার সারা শরীরে এলোপাথাড়ি কিল, ঘুসি, লাথি ও চড় থাপ্পড় মেরে জখম করে। ম্যাক্স অভি তার হনোর ব্র্যান্ডের একটি মোবাইল ভেঙে ফেলে। যাওয়ার সময় আসামিরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আশেপাশের মানুষের সহযোগিতায় হাসপাতালে যান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

অভি-মিথিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় : ০৭:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫