ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জকে সরানোর প্রস্তাবের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে আলাদা করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন শহীদ মিনার চত্বরে শত শত ছাত্র-জনতা এই বিক্ষোভে অংশ নেয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও স্থানীয় সংগঠনের কর্মীদের ঢল নামে।

বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার এই প্রস্তাব জেলার মানুষের মতামতের পরিপন্থী। এটিকে প্রশাসনিক কৌশলের মাধ্যমে জেলার মর্যাদা খর্ব করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ২০১৫ সালেও একই ধরনের ষড়যন্ত্র হয়েছিল। বক্তারা হুঁশিয়ারি দেন যে, সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে জেলাবাসী রাস্তাঘাট অচল করে কঠোর আন্দোলনে নামবে।

প্রস্তাবটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ প্রতিবাদে মুখর হয়ে ওঠে। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।

উল্লেখ্য, ১৮৬০ সালে কিশোরগঞ্জ বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৪ সালে ময়মনসিংহ জেলা থেকে কিশোরগঞ্জ মহকুমাকে পৃথক করে জেলায় উন্নীত করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

ঢাকা বিভাগ থেকে কিশোরগঞ্জকে সরানোর প্রস্তাবের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫