ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

লড়াই করে ফ্রান্সের কাছে হারলো বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াই করে হেরেছে বাংলাদেশ। গ্রুপে সবচেয়ে শক্তিশালী ও গতবারের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হেরেছে আমিরুল-রকিবুলরা। 

ভারতের চেন্নাইতে মঙ্গলবার ৭ মিনিটে ফ্রান্স এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে গেইলার্ড টম গোলকিপার পরাস্ত করেন। 

টুর্নামেন্টে প্রমবার অংশ নেওয়া বাংলাদেশ বিরতির আগেই ম্যাচে ফিরে আসে।২৮ মিনিটে জবাব দেয় রকিবুলরা। আগের দুই ম্যাচে পেনাল্টি কর্নার থেকে গোল এসেছিল আমিরুলের সৌজন্যে।  আজ প্রথম গোল আসে আক্রমণ থেকে৷ মোহাম্মদ আব্দুল্লাহ পোস্টে বল জড়িয়ে স্কোর ১-১ করেন। যদিও ৩২ মিনিটে ফ্রান্স আবারও লিড নেয়। আক্রমণ থেকে গোল করে লরাজুরি গাবিন আক্রমণ থেকে ব্যবধান ২-১ করেন।

দুই মিনিট পর ফ্রান্স তৃতীয় গোল পায়। আক্রমণ থেকে লিড্ডিয়ার্ড জেমস বাংলাদেশকে আরও পিছিয়ে দেন। ৫৫ মিনিটে বাংলাদেশ আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম এবার গোল করে ফ্রান্সকে জবাব দেন। যদিও শেষ রক্ষা হয়নি। ৩-২ গোলে হার নিয়ে টার্ফ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে। 

টুর্নামেন্টে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

লড়াই করে ফ্রান্সের কাছে হারলো বাংলাদেশ

আপডেট সময় : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫