ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনলাইনের ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২৭ সদস্যদেশজুড়ে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সভিত্তিক কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে সংস্থাটি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবক বা শিক্ষকদের কঠোর তত্ত্বাবধান বাধ্যতামূলক করা হবে। বয়সের সাথে সামঞ্জস্য রেখে কিশোর-কিশোরীদের জন্য ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করার সুপারিশ করা হয়েছে। সেপ্টেম্বরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর আগে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো একই ধরনের পদক্ষেপ নিলেও ইইউর এই উদ্যোগকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও সমন্বিত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মতপার্থক্য থাকলেও দলের ঐক্য অটুট রাখার আহ্বান তারেক রহমানের

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

আপডেট সময় : ০৩:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬