ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

তেহরানে রাশিয়ার বিশেষ সামরিক বিমান: রহস্য বাড়াচ্ছে ‘ডুমসডে প্লেন’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার একটি বিশেষ সামরিক উড়োজাহাজ। টুপোলেভ টিইউ-২১পিইউ মডেলের এই বিমানটিকে আন্তর্জাতিক মহলে প্রায়ই ‘ডুমসডে প্লেন’ হিসেবে অভিহিত করা হয়। এটি মূলত রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহৃত একটি বিশেষায়িত উড়োজাহাজ।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সোমবার মস্কো থেকে বিমানটি তেহরানে পৌঁছায়। যদিও এই সফরের আনুষ্ঠানিক উদ্দেশ্য জানানো হয়নি, তবে বিশ্লেষকদের ধারণা, কোনো উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধিদলের সফরের প্রস্তুতি হিসেবেই বিমানটি সেখানে অবস্থান করছে। অতীতেও রুশ পররাষ্ট্রমন্ত্রী বা গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সফরের আগে এই বিমানটিকে সংশ্লিষ্ট দেশে দেখা গেছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে রাশিয়ার এই তৎপরতা নতুন করে কূটনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মতপার্থক্য থাকলেও দলের ঐক্য অটুট রাখার আহ্বান তারেক রহমানের

তেহরানে রাশিয়ার বিশেষ সামরিক বিমান: রহস্য বাড়াচ্ছে ‘ডুমসডে প্লেন’

আপডেট সময় : ০৩:৪৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬