ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

তিস্তায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে পানি: ৪৪ জলকপাট খোলা, বন্যার আশঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার রাত ৮টা নাগাদ তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত কয়েক ঘণ্টায় তিস্তার পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকাগুলোতে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

তিস্তায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে পানি: ৪৪ জলকপাট খোলা, বন্যার আশঙ্কা

আপডেট সময় : ০৯:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬