সংবিধান সংস্কার পরিষদকে এড়িয়ে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। সোমবার রাতে সংসদীয় বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম সরকারি দলের পক্ষ থেকে ১২ সদস্যের একটি কমিটির নাম প্রস্তাব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই কমিটির সভাপতি করা হয়েছে। তবে বিরোধী দল থেকে সদস্যদের নাম প্রস্তাব না করায় আপাতত ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটি গঠন প্রক্রিয়ার সাথে তারা একমত নন। এর আগে আইনমন্ত্রী আসাদুজ্জামান ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিলেও বিরোধী দলের আপত্তির কারণে শেষ পর্যন্ত তা পূর্ণাঙ্গ রূপ পায়নি।
রিপোর্টারের নাম 






















