ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বন্যাদুর্গতদের পাশে বিমান বাহিনী: ত্রাণ ও জরুরি সেবা প্রদান অব্যাহত

দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রাম ও মৌলভীবাজারের বন্যা কবলিত দুর্গম এলাকাগুলোতে বিমান বাহিনীর পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি জীবন রক্ষাকারী ওষুধ বিতরণ করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনীর হেলিকপ্টার ও দক্ষ রেসকিউ টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশনায় এই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের সমন্বয়ে সাতকানিয়ার দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিমান বাহিনী। পরিস্থিতি পর্যবেক্ষণে বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক চুক্তির ১১তম বার্ষিকীতে ইরানের ওপর নতুন নৌ-অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বন্যাদুর্গতদের পাশে বিমান বাহিনী: ত্রাণ ও জরুরি সেবা প্রদান অব্যাহত

আপডেট সময় : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬