ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নেত্রকোণা সীমান্ত থেকে আটক রোহিঙ্গা মা ও শিশু নিজ ক্যাম্পে ফেরত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যাকে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সকালে স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে মাজিদা (২৫) নামের ওই নারীকে তার শিশুসন্তানসহ আটক করে বিজিবিতে হস্তান্তর করেন।

দুর্গাপুর থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার সন্ধ্যায় নারী কনস্টেবলদের নিরাপত্তায় তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছিলেন, তিনি কুতুপালং ক্যাম্পের বাসিন্দা এবং অবৈধ পথে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ প্রশাসন জানিয়েছে, যথাযথ নিয়ম অনুসরণ করেই তাদের নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মতপার্থক্য থাকলেও দলের ঐক্য অটুট রাখার আহ্বান তারেক রহমানের

নেত্রকোণা সীমান্ত থেকে আটক রোহিঙ্গা মা ও শিশু নিজ ক্যাম্পে ফেরত

আপডেট সময় : ০৩:৪৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬