কক্সবাজারে টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও পাহাড়ি ঢলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির অবনতি হয়েছে। চকরিয়া ও রামু উপজেলায় নতুন করে আরও দুজনের মৃত্যু হওয়ায় জেলায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে ১৫ জনই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
চকরিয়ার কৈয়ারবিল এলাকায় নদী থেকে সজীব দাস নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সে গত শনিবার থেকে নিখোঁজ ছিল। অন্যদিকে, রামু উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে নিরঞ্জন দাশ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















