ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বন্যার ভয়াবহতার পেছনে বিগত সরকারের অপরিকল্পিত অবকাঠামো দায়ী: রিজভী

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা এবং প্রাণহানির পেছনে বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা লুটতে এবং দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতে হাওরের মাঝ দিয়ে অপরিকল্পিত সড়ক নির্মাণ করা হয়েছে, যা পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে। এছাড়া সুন্দরবন ও জীববৈচিত্র্য ধ্বংসের পেছনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে দায়ী করেন তিনি। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

বন্যার ভয়াবহতার পেছনে বিগত সরকারের অপরিকল্পিত অবকাঠামো দায়ী: রিজভী

আপডেট সময় : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬