ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

হারের পর ড্র দেখলো মোহামেডান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

মোহামেডান স্পোর্টিংয়ের দুর্দশা যেন কাটছেই না। বাংলাদেশ ফুটবল  লিগে হারের পর এবার ফেডারেশন কাপেও হোঁচট খেয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী দলটি। ফর্টিস এফসির বিপক্ষে পিছিয়ে পড়ে শেষ দিকে ১-১ ড্র করেছে সুজন-মিঠুরা। 

এমনিতেই খেলোয়াড়দের বকেয়া বেতনসহ নেতিবাচক ইস্যুতে চাপে রয়েছে মোহামেডান। আজ তো সকালে কুমিল্লায় গিয়ে খেলতে হয়েছে। মাঠের পারফরম্যান্সেও পড়ছে তার প্রভাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ফর্টিস এফসি ২৭ মিনিটে এগিয়ে যায়। নেপালের অন্তত তামাংয়ের হেড গোলকিপার সাকিব আল হাসান ফিস্ট করার পর হেডেই ফর্টিসকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফোর ওনিয়াকাচি। 

৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। পা ওমর বাবুর কাটব্যাক থেকে ওমর আব্দুল্লাহর শট ফিস্ট করে ফেরান সাকিব। একটু পর স্যামুয়েল বোয়াটেংয়ের শট ক্রসবারের একটু উপর দিয়ে বেরিয়ে গেলে সমতায় ফেরা হয়নি মোহামেডানের। পরে অবশ্য বোয়াটেংয়ের গোলেই শেষ দিকে এক পয়েন্ট নিশ্চিত হয় মোহামেডানের। তাদের  কয়েকটি গোলের প্রচেষ্টা সফল হয়নি। ৮৬ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার  মোজাফ্ফরভের  নিচু কর্নারে বক্সের জটলার ভেতর থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ঘানার স্ট্রাইকার বোয়েটেং। 

গ্রুপের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। 

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে অবশ্য শীর্ষেই আছে মোহামেডন। ৩ পয়েন্ট নিয়ে তার পরেই  আছে পুলিশ এফসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

হারের পর ড্র দেখলো মোহামেডান

আপডেট সময় : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫