মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

কুয়েট অধ্যাপকের ওপর হামলার নিন্দা, দ্রুত বিচার দাবি ইউটিএল-এর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। সংগঠনটি এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউটিএল-এর সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, গত বুধবার সকালে খুলনার মুজগুন্নি আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে তার ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

বিবৃতিতে বক্তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সিন্ডিকেট সদস্যের ওপর প্রকাশ্য রাস্তায় এমন ন্যক্কারজনক হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকসমাজ এবং নিরাপদ শিক্ষার পরিবেশের ওপরও একটি গুরুতর আঘাত। কোনো প্রকার মতপার্থক্য, প্রশাসনিক সিদ্ধান্ত বা ব্যক্তিগত বিরোধের জেরে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়।

ইউনিভার্সিটি টিচার্স লিংক মনে করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। তাই অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে সংগঠনটি। একই সঙ্গে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করা হয়েছে। ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক যেন এ ধরনের হামলা ও নিরাপত্তাহীনতার শিকার না হন, সে জন্য কার্যকর নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংক ও পুঁজিবাজারে লুটপাট, অর্থপাচার নিয়ে এপিজি’র উদ্বেগ

কুয়েট অধ্যাপকের ওপর হামলার নিন্দা, দ্রুত বিচার দাবি ইউটিএল-এর

আপডেট সময় : ০৯:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬