মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতের অঙ্গীকার: আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, মানুষের জীবন-জিন্দেগী যতটুকু বিস্তৃত, মুমিনের সংগ্রামও ততটুকু বিস্তৃত। তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন আমৃত্যু চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়ে বলেন, মুমিনের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতের দায়িত্বশীলদের এই ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের কাজ আরও জোরদার করতে হবে।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চল আয়োজিত দুই দিনব্যাপী থানা ও ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবিরের প্রথম দিবসে দারসুল কোরআন পেশ করতে গিয়ে এসব কথা বলেন।

এ টি এম মাসুম আরও বলেন, অতীতে যারা পাপাচারে লিপ্ত হয়েছিল, আল্লাহ তায়ালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। দ্বীন কায়েমের আন্দোলন কিয়ামত পর্যন্ত চলবে এবং কেউ এই কাজ থেকে জামায়াতকে বিরত রাখতে পারবে না। তিনি বলেন, গ্রামের চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সৎ লোক তৈরি করতে হবে, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে পূর্ণ আমানদারিতার সঙ্গে দায়িত্ব পালন করবে। খিয়ানতদারীদের হাতে আল্লাহ ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দেন না।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হাতিরঝিল অঞ্চল টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, খন্দকার রুহুল আমিন, মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন, রাশেদুল ইসলাম, ফরিদ আহমেদ রুবেল ও তারিফুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংক ও পুঁজিবাজারে লুটপাট, অর্থপাচার নিয়ে এপিজি’র উদ্বেগ

ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতের অঙ্গীকার: আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয়

আপডেট সময় : ০৯:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬