মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

সাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে সতর্কতা: সমুদ্র ও নদীবন্দরে জারি ৩ ও ১ নম্বর সংকেত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং বিভিন্ন নদীবন্দরে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই পরিস্থিতি দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করেছে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদীবন্দরকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে যে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে ছয় আরব দেশ, মরক্কোও তালিকায়

সাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে সতর্কতা: সমুদ্র ও নদীবন্দরে জারি ৩ ও ১ নম্বর সংকেত

আপডেট সময় : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬