চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি, মশকনিধন এবং বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্লাটুন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই কার্যক্রম শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (২/লে.) মো. আবু তালেবের নেতৃত্বে কলেজের অর্ধশতাধিক ক্যাডেট এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। এছাড়াও, কলেজের অধ্যক্ষ একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।
রিপোর্টারের নাম 



















