মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মেধা ও যোগ্যতাই আনসারে নিয়োগের প্রধান মানদণ্ড: মহাপরিচালক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, মেধা, শারীরিক সক্ষমতা এবং যোগ্যতার ভিত্তিতেই বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীর সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক আরও জানান, আনসার-ভিডিপিকে একটি আধুনিক, দক্ষ, জনবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার, নিয়োগে স্বচ্ছতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধতা এড়াতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা এবং দৌড়সহ বিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের সক্ষমতা যাচাই করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে ছয় আরব দেশ, মরক্কোও তালিকায়

মেধা ও যোগ্যতাই আনসারে নিয়োগের প্রধান মানদণ্ড: মহাপরিচালক

আপডেট সময় : ০৭:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬