মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আগামী ১৫ আগস্টকে সামনে রেখে সম্ভাব্য সকল প্রকার নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অনুষ্ঠানস্থল ও যাতায়াতের পথে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সাইবার নজরদারি বাড়ানো হয়েছে।

র‍্যাবের প্রস্তুতি পরিকল্পনায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে নজরদারি, রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনলাইনে গুজব ও অপপ্রচার প্রতিরোধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে বোম্ব ডিসপোজাল ইউনিটকেও প্রস্তুত রাখা হয়েছে। র‍্যাবের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। সেই অনুযায়ী সংবেদনশীল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‍্যাবের পরিকল্পনায় রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে গোয়েন্দা তৎপরতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে যোগাযোগকারী ব্যক্তি, সোর্স ও ইনফরমার ব্যবস্থার মাধ্যমে আগাম তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে অনুষ্ঠানস্থলে যাওয়া-আসার রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা দল কাজ করছে। এসব দলের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি, যানবাহন ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়েও তথ্য যাচাই করা হচ্ছে। সরকারি নথিতে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর প্রকাশনা, প্রচারণা, মিছিল, সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপন রয়েছে। এই বাস্তবতায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো নিষিদ্ধ সংগঠন যাতে প্রকাশ্যে বা গোপনে সংগঠিত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়টিও র‍্যাবের নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকায় সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে ছয় আরব দেশ, মরক্কোও তালিকায়

১৫ আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬