মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

পিএসজি’র টানা দ্বিতীয় সুপার কাপ জয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নতুন মৌসুমের শুরুতেই আরেকটি শিরোপা ঘরে তুলল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপ জিতেছে লুইস এনরিকের দল। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় পিএসজির হয়ে গোল করেছেন খাভিচা কাভারাৎসখেলিয়া ও দেজিরে দুয়ে। ভিলার একমাত্র গোলটি করেন ১৭ বছর বয়সি ব্রায়ান।

চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে আধিপত্য দেখায়। ২০ মিনিটেই দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় তারা। সতীর্থের পাস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে পরের ছোঁয়ায় এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে বল জালে পাঠান জর্জিয়ান উইঙ্গার কাভারাৎসখেলিয়া।

পিছিয়ে পড়ে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ভিলা। ক্রসনির্ভর আক্রমণে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা। বিরতির ঠিক আগে সেই চাপের ফল পায় ইংলিশ ক্লাবটি। ৪৫তম মিনিটে জন ম্যাকগিনের দারুণ ক্রস থেকে ছয় গজ বক্সের মুখে নিখুঁত শটে পিএসজির গোলরক্ষককে পরাস্ত করেন ১৭ বছর বয়সি ব্রায়ান।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ভিলা আক্রমণাত্মক ছিল। ৫০তম মিনিটে ব্রায়ানের পাস থেকে জোরালো শট নিয়েছিলেন ম্যাকগিন, তবে পিএসজির গোলরক্ষক ঝাঁপিয়ে তা ঠেকিয়ে দেন। এরপর ৬১তম মিনিটে আবার এগিয়ে যায় পিএসজি। বদলি হিসেবে নামা উসমান দেম্বেলের দারুণ পাস ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন দেজিরে দুয়ে।

সমতা ফেরানোর জন্য সময় পেলেও আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি ভিলা। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ নিজেদের করে নেয় পিএসজি। গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার এই শিরোপা জিতেছিল ফরাসি ক্লাবটি। আর ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর এনরিকের ট্রফির সংখ্যা দাঁড়াল ১৩। এর মধ্যে টানা তিনটি লিগ ওয়ান ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

Tower Rush: Salita Veloce verso Grandi Vincite – Avventura di Slot del Casinò Rapido

পিএসজি’র টানা দ্বিতীয় সুপার কাপ জয়

আপডেট সময় : ০৭:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬