মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা: ইসলামী আন্দোলনের প্রতিবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে সরিয়ে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ শাখা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই প্রতিবাদ জানানো হয়।

বক্তারা বলেন, এই সিদ্ধান্তকে তারা ‘বিএনপিকরণের’ একটি এজেন্ডা হিসেবে দেখছেন এবং জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের ‘ফ্যাসিবাদী আচরণ’ দেশপ্রেমিক জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের পূর্ব অভিজ্ঞতা সুখকর নয়। অতীতে এমন নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ লেনদেনের বিস্তর অভিযোগ ও প্রমাণ পাওয়া গেছে। মেধাবী চাকরিপ্রত্যাশীদের বাদ দিয়ে অনৈতিক সুবিধার মাধ্যমে নিয়োগ দেওয়া হলে তা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হবে।

তিনি আরও বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেন। কিন্তু তিনি যদি নিজেই অনৈতিক উপায়ে নিয়োগ পান, তবে ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। সরকারদলীয় ব্যক্তিদের অনৈতিক সুবিধা দেওয়ার ব্যবস্থা কোনো সভ্য দেশের বৈশিষ্ট্য হতে পারে না। নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও ঢাকা বসবাসের অযোগ্য শহর হিসেবে বিবেচিত হওয়া দুঃখজনক।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, নগর জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন নূর প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের ঘোষণা: রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উদযাপন মাসব্যাপী

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা: ইসলামী আন্দোলনের প্রতিবাদ

আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬