রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দুই সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. জহির হাওলাদার (৫৪) এবং দলের অঙ্গ সংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে মিরপুর মডেল থানাধীন শাহআলীবাগ এলাকা থেকে মো. জহির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এর আগে, একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মিরপুর মডেল থানার লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে মো. ইবনে আল সেলিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা শেখ হাসিনার দেশে ফিরে আসার পরিকল্পনাকে প্রতিহত করতে এবং নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত ছিল।
রিপোর্টারের নাম 



















