বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্ভাব্য মনোনয়নকে স্বাগত জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি এই মনোনয়নকে স্বাগত জানিয়ে বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’ তিনি আরও মন্তব্য করেন, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদটি অনুপযুক্ত ব্যক্তিদের দখলে ছিল। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহু বছর পর আমরা এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে পেতে যাচ্ছি।’
আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য। ধন্যবাদ বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন।’
রিপোর্টারের নাম 



















