টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ সিরিজ। তাই বছরের শেষটা স্বস্তিতে শেষ করতে পারলে সেটা অনেক বড় আত্মবিশ্বাস হিসেবে কাজে দেবে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, সরাসরি সম্প্রচার করবে টি–স্পোর্টস ও নাগরিক টিভি।
প্রথম ম্যাচে ৩৯ রানে হারের পর দ্বিতীয় টি–টোয়েন্টিতে চার উইকেটে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ।
জিতলেও এখন পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স প্রশ্ন তুলেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি–টোয়েন্টি ফরম্যাটে দারুণ খেলছে আইরিশরা। দ্বিতীয় টি–টোয়েন্টিটাও প্রায় জিতেই ফেলেছিল। শেষ দিকে সাইফউদ্দিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বেঁচে যায় বাংলাদেশ।
১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে বেশিরভাগ সময় ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে বেশ কিছু উইকেট তুলে আয়ারল্যান্ড সত্যিকারের সুযোগ তৈরি করেছিল। তখন ৭ বলে ঝড়ো ১৭* রানের ক্যামিও ইনিংস খেলে বাংলাদেশকে জয় এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফলে শেষ টি-টোয়েন্টি এখন সিরিজ নির্ধারণী।
প্রথম দুই ম্যাচের ব্যাটিং তার পরেও ছিল প্রশ্নবিদ্ধ। সেই বিপদ থেকে উত্তরণে স্কোয়াডে যুক্ত করা হয়েছে শামীম হোসেনকে।
দুই দলের পরিসংখ্যানে এখনও এগিয়ে বাংলাদেশই। ১০টি টি–টোয়েন্টির মধ্যে ছয়টিতে জয় বাংলাদেশের, তিনটি জিতেছে আয়ারল্যান্ড। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
রিপোর্টারের নাম 
























