ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বিচার বিভাগীয় সংস্কারের ৯০ শতাংশ কাজ সম্পন্ন: উপদেষ্টা আসিফ নজরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বিচার বিভাগীয় সংস্কারের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে আগামী নির্বাচিত সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফায়েড আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি গুম অধ্যাদেশ, বিচার বিভাগ সংস্কার, পুলিশ সংস্কার আইন এবং দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন।

আসিফ নজরুল লেখেন, ‘আজ রাত ১১টায় বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে। এর কয়েক দিন আগে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন-সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই মানবাধিকার কমিশন আইনের আরেকটি সংস্কার করা হবে।’

তিনি আরও লেখেন, ‘বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য আমাদের ছিল, তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সম্পন্ন করার জন্য ভূমিকা রাখছি।’

পরবর্তী নির্বাচিত সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘যদি পরবর্তী নির্বাচিত সরকারগুলো আন্তরিকতার সঙ্গে এসব আইন বাস্তবায়নের কাজ অব্যাহত রাখে, তাহলে আগামীর বাংলাদেশ হবে অনেক বেশি মানবাধিকারবান্ধব ও গণতান্ত্রিক।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

বিচার বিভাগীয় সংস্কারের ৯০ শতাংশ কাজ সম্পন্ন: উপদেষ্টা আসিফ নজরুল

আপডেট সময় : ০৯:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫