ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের ৫ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা ও পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণের জন্য চীনের ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে চীনা চিকিৎসকদের এই বিশেষ প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। দলটি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়, যেখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে বসে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান গণমাধ্যমকে জানান, “বেগম জিয়ার অবস্থা গতকাল গভীর রাত থেকে আবারও ক্রিটিকাল। রাতেই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।” বেগম খালেদা জিয়াকে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি পরীক্ষা করানোর পর চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুস ও হার্টে সংক্রমণ হয়েছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকাদার ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের ৫ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে

আপডেট সময় : ০৯:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫