ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত, আইনগত বাধা নেই: ড. আসিফ নজরুল

xr:d:DAFm0H7K-y0:156,j:2461611863963607732,t:23062618

তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত, আইনগত বাধা নেই: ড. আসিফ নজরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরবেন আর কখন ফিরবেন না, সেই সিদ্ধান্ত তিনি নিজেই ভালো বুঝবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, “তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে আমার জানা নেই।” তিনি আরও বলেন, যদি কোনো বিধিনিষেধ থাকেও, সে ক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হবে।

আসিফ নজরুল বলেন, “তারেক রহমান নিশ্চয়ই উপযুক্ত সময় দেখে দেশে ফিরবেন। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত।” তিনি বর্তমান দুঃসময়ে মা-ছেলেকে নিয়ে মন্তব্য করাকে অরুচিকর বলে উল্লেখ করেন।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার পর থেকে তারেক রহমান সেখানেই আছেন। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পর তার দেশে ফেরার বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে, বিশেষ করে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই আলোচনা আরও জোরালো হয়।

সম্প্রতি গত শনিবার তারেক রহমান ফেসবুকে দেওয়া এক পোস্টে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা জানান। তবে তিনি উল্লেখ করেন, দেশে ফেরার ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত। এর পরপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানান, তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি শান্তি আলোচনার প্রস্তাব

তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত, আইনগত বাধা নেই: ড. আসিফ নজরুল

আপডেট সময় : ০৯:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫