মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: প্রার্থী চূড়ান্তের ভার প্রধানমন্ত্রীর তারেক রহমানের হাতে, জানালেন চিফ হুইপ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। দলের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

চিফ হুইপ মনি আরও জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং সংসদের স্পিকারের উপস্থিতিতে ভোটগ্রহণের কার্যক্রম পরিচালিত হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। তিনি উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভবনের ভেতরেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা তাদের আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিলে তার সংসদ সদস্যপদ থাকবে না।

এদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা পূরণ করছে না। তিনি আরও জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ঠেকাতে ১১ দলীয় জোট একজন প্রার্থী দিয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট, যা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশনকক্ষে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এর পরপরই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বর ছাড়লেই ডেঙ্গুর আসল বিপদ, ডা. নোবেলের বিশেষ সচেতনতামূলক সতর্কবার্তা

রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬: প্রার্থী চূড়ান্তের ভার প্রধানমন্ত্রীর তারেক রহমানের হাতে, জানালেন চিফ হুইপ

আপডেট সময় : ০৩:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬