মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ঝালকাঠির রাজাপুরে ব্রিজ ভেঙে তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন: চরম দুর্ভোগে হাজারো মানুষ

ঝালকাঠির রাজাপুরে একটি বালুবাহী জাহাজের ধাক্কায় আয়রন ব্রিজ ভেঙে যাওয়ায় গত তিন দিন ধরে তিন উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে রাজাপুর, ভান্ডারিয়া ও কাঁঠালিয়া উপজেলার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খেয়ায় পারাপার হতে হচ্ছে স্থানীয়দের, যার জন্য জনপ্রতি ৫ টাকা করে গুণতে হচ্ছে।

গত রোববার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরেরহাটের আরুয়া-সোনারগাঁও সংযোগ সড়কের জালোবাড়ি খালের ওপরের ব্রিজটিতে বালুবাহী একটি জাহাজ ধাক্কা দিলে সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর জাহাজটি সরিয়ে নেওয়া হলেও, ব্রিজটি এখনো সংস্কার না হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং সংস্কারের জন্য বহুবার আবেদন করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের মতে, বালুবাহী জাহাজের বেপরোয়া চলাচলের কারণে বিভিন্ন এলাকায় ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমন ঘটনা বারবার ঘটছে।

ব্রিজে ধাক্কা দেওয়া জাহাজটির মালিক বড়ইয়া ইউনিয়নের সোনারগাঁও এলাকার আব্দুল গনি সিকদারের ছেলে বাদশা সিকদার। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভুক্তভোগী স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন। একই সাথে তারা বালুবাহী জাহাজের চলাচল নিয়ন্ত্রণ এবং নৌপথে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানিয়েছেন, স্থানীয়দের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ব্রিজ ভাঙার ঘটনায় জাহাজের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার রাজনীতিতে ট্রাম্পের হস্তক্ষেপ: ইনফান্তিনোর পক্ষে মার্কিন প্রেসিডেন্টের কড়া বার্তা

ঝালকাঠির রাজাপুরে ব্রিজ ভেঙে তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন: চরম দুর্ভোগে হাজারো মানুষ

আপডেট সময় : ০২:০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬