এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। এই সংখ্যা গত বছর ছিল ১৭টি। সোমবার সকালে প্রকাশিত ফলাফলে এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর বরিশাল বোর্ডের অধীনে ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বরিশাল জেলার সাতটি, পিরোজপুরের তিনটি, বরগুনার দুটি, ভোলার দুটি এবং ঝালকাঠির একটি বিদ্যালয় শতভাগ পাসের সাফল্য লাভ করেছে।
সার্বিক ফলাফলে দেখা গেছে, এ বছর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। তবে, উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যালয়ের পাসের হার ৫০ শতাংশের নিচে। বোর্ডের ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ৯৩৯টি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের বেশি থাকলেও ৫৫৬টি বিদ্যালয়ে এই হার ৫০ শতাংশেরও কম ছিল।
রিপোর্টারের নাম 
























