মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

শহীদ পুলিশ স্মৃতি কলেজের এসএসসিতে শতভাগ সাফল্য: ২৫৬ শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ পুলিশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ পুলিশ স্মৃতি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৭৭ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে, যা কলেজের পাসের হারকে ১০০ শতাংশে উন্নীত করেছে। উল্লেখযোগ্যভাবে, ২৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে, যা মোট পাসের হারের ৫৩.৬৭ শতাংশ।

কলেজ কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এই অভূতপূর্ব সাফল্য অর্জনে শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি, কলেজ কর্তৃপক্ষের সুপরিকল্পিত একাডেমিক কার্যক্রমও এবারের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানানো হয়েছে।

শহীদ পুলিশ স্মৃতি কলেজের এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কলেজ কর্তৃপক্ষ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানিয়েছে। মিরপুর-১৪, ঢাকা-১২০৬-এ অবস্থিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পুলিশের একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতাসীন যুবদল নেতা মাদক সেবনকালে আটক, দল থেকে বহিষ্কার ও কারাদণ্ড

শহীদ পুলিশ স্মৃতি কলেজের এসএসসিতে শতভাগ সাফল্য: ২৫৬ শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত

আপডেট সময় : ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬