মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ইরানের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানালেন আজারবাইজানের প্রেসিডেন্ট

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। যুদ্ধের সময় ইরানকে সহায়তা করার জন্য আজারবাইজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করায় তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলিয়েভ পেজেশকিয়ানের ‘সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক কথার’ প্রশংসা করেন এবং বলেন, “আজারবাইজান ও ইরানের জনগণ সবসময় সংকট ও কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে।”

আলিয়েভ আরও বলেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাপ্রবাহের মধ্যেও আজারবাইজান আবারও প্রমাণ করেছে যে তারা তাদের ‘ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের’ পাশে রয়েছে। এর আগে, ইরানকে আজারবাইজানের সহায়তার বিষয়ে মন্তব্য করেন পেজেশকিয়ান। বিশেষ করে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার পথসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে বাকুর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। আজারবাইজানের গণমাধ্যমের বরাত দিয়ে পেজেশকিয়ান বলেন, “আজারবাইজান ইরানকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে, যার মধ্যে রুটসংক্রান্ত বিষয়ও রয়েছে। তারা আমাদের সঙ্গে ছিল এবং প্রয়োজনীয় সবকিছুতে সহায়তা করেছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতাসীন যুবদল নেতা মাদক সেবনকালে আটক, দল থেকে বহিষ্কার ও কারাদণ্ড

ইরানের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানালেন আজারবাইজানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৬:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬