মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান গত বৃহস্পতিবার সাবেক এই এমপিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে, ওই দিন রিমান্ড শুনানি অনুষ্ঠিত না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয় এবং সোমবার শুনানির জন্য দিন ধার্য করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির এই মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সহযোগী অন্যান্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ, তাদের রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনার তথ্য উদঘাটন এবং হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমার উৎস জানতে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড প্রয়োজন।

সোমবার পুলিশি পাহারায় সাবেক এই এমপিকে আদালতে তোলা হলে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডে নেওয়ার পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর ৩৫-৪০ জন নেতাকর্মী একটি মিছিল বের করে। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে। এই ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতাসীন যুবদল নেতা মাদক সেবনকালে আটক, দল থেকে বহিষ্কার ও কারাদণ্ড

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৬:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬