মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি: জবি বাসে আধুনিকায়ন

কুমিল্লা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বাসের আধুনিকীকরণে উদ্যোগ নিয়েছেন। দীর্ঘ যাত্রাপথে শিক্ষার্থীদের আরাম নিশ্চিত করতে পুরোনো প্লাস্টিকের সিটগুলো পরিবর্তন করে আধুনিক ও আরামদায়ক ফোমের সিট সংযোজন করা হয়েছে। পাশাপাশি বাসের অভ্যন্তরীণ অন্যান্য সমস্যাও সমাধান করা হয়েছে।

রোববার সকালে কুমিল্লা পুলিশ লাইনে শিক্ষার্থীদের উপস্থিতিতে সংস্কারকৃত বাসটি তাদের কাছে হস্তান্তর করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। শুধু আসন পরিবর্তন নয়, শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে বাসে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই জোন।

শিক্ষার্থীদের দীর্ঘ যাত্রার কষ্টকে গুরুত্ব দিয়ে তাদের স্বস্তি নিশ্চিত করার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। তারা মনে করেন, একজন প্রশাসকের দায়িত্ব কেবল দাপ্তরিক কাজেই সীমাবদ্ধ নয়, মানুষের প্রয়োজন ও সমস্যা উপলব্ধি করে পাশে দাঁড়ানোও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ।

এ বিষয়ে ইউসুফ মোল্লা টিপু বলেন, দূরপাল্লার যাতায়াতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় বাসে কাটাতে হয়। সেখানে আরামদায়ক আসন এবং ইন্টারনেট সুবিধা তাদের যাত্রাপথকে স্বস্তিদায়ক করার পাশাপাশি পড়াশোনা ও প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রেও বাড়তি সুবিধা দেবে। এই চিন্তা থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি ও ওষুধনীতি পুনর্বিবেচনার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের, জনস্বার্থ রক্ষার আহ্বান

শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি: জবি বাসে আধুনিকায়ন

আপডেট সময় : ০২:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬