মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

রাজনৈতিক ও সাংবিধানিক সংকট: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ১১ দলের তোপ

দেশে বিদ্যমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার দুপুরে মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ১১ দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নাহিদ ইসলাম বিএনপির অতীত রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে বলেন, ‘ক্ষমতার পালাবদলের সময় বিএনপি নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে, যা দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের জন্ম দিয়েছে।’ তিনি আরও জানান, এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দল ঐক্যবদ্ধভাবে অংশ নেবে এবং তাদের একজন অভিন্ন প্রার্থী থাকবেন। এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে ১১ দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘১১ দল প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই তাকে (মো. সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে জুলাই সনদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানিয়েছিল। কিন্তু তাকে আরও ছয় মাস পদে রাখা হয়েছে।’ তিনি প্রশ্ন তোলেন, কেন তার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হলো এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতিকে কোনো ধরনের বিচারের আওতায় না এনে ‘ফ্রি এক্সিট’ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা দেশে বিদ্যমান সংকটকে আরও ঘনীভূত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য

রাজনৈতিক ও সাংবিধানিক সংকট: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ১১ দলের তোপ

আপডেট সময় : ০৩:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬