মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারে চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারের বড়লেখায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিতে রাজপথে নেমেছেন চা-শ্রমিকেরা। শনিবার সকালে উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা এই দাবি জানান।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিত্যপণ্যের বর্তমান বাজার পরিস্থিতিতে নামমাত্র মজুরি দিয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। অবিলম্বে মজুরি বৃদ্ধির পাশাপাশি তারা চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনে শ্রম অধিদপ্তরের যেকোনো ধরনের হস্তক্ষেপ বন্ধ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের নায্য শ্রম অধিকার এবং জীবনযাত্রার মান নিশ্চিত না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে বিএনপি নেতার বাঁশের সাঁকো উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস

দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারে চা-শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬