মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে ১১ দলীয় জোট: আজ চূড়ান্ত সিদ্ধান্ত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় রাজনৈতিক জোটের পক্ষ থেকেই এই নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে। এই লক্ষ্যে আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচনে অংশগ্রহণের এই সিদ্ধান্ত গৃহীত হয়। জামায়াতে ইসলামীর আমির ও বর্তমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং জোটের শরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদের জন্য বেশ কয়েকজনের নাম প্রাথমিক আলোচনায় এসেছে। তবে এবার কোনো সংসদ সদস্যকে প্রার্থী না করার বিষয়টিই জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে। জোটের আজকের বৈঠকেই জামায়াতের পক্ষ থেকে প্রস্তাবিত নামগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংবিধান সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনা হবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ফলে পদটি শূন্য হয়। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত বিএনপি সরকারের মেয়াদে এটিই হতে যাচ্ছে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দম্পতিসহ দুই পোশাক শ্রমিকের মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে ১১ দলীয় জোট: আজ চূড়ান্ত সিদ্ধান্ত

আপডেট সময় : ০১:৫৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬