মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

মাধবপুর সীমান্তে বিজিবির বড় অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কম্বল, ফুচকা ও মদ।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মাধবপুর উপজেলার বেজুরা বাসস্টপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই রাতে পৃথক অভিযানে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি-চাকলাপুঞ্জি এলাকা থেকে ভারতীয় কম্বল বোঝাই আরও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এছাড়া সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা ও মদ উদ্ধার করে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। জব্দ করা পণ্যসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে ১১ দলীয় জোট: আজ চূড়ান্ত সিদ্ধান্ত

মাধবপুর সীমান্তে বিজিবির বড় অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ১০:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬