মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ক্ষমতায় এলেই বিএনপিকে ধ্বংসস্তূপ মোকাবেলা করতে হয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি যখনই ক্ষমতায় আসে, তখনই একটি ধ্বংসস্তূপের ওপর এসে দাঁড়াতে হয়। উত্তরাধিকার সূত্রে বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সমস্যা মোকাবেলা করতে হয়।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল হলিডে ইন-এ টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল উল্লেখ করেন যে, বিগত সরকার গ্যাস অনুসন্ধান করেনি বরং আমদানি-নির্ভর ব্যবস্থা তৈরি করেছে। বিদ্যুৎ খাতকে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে ধ্বংস করা হয়েছে এবং ব্যাংকগুলো শেষ হয়ে গেছে, যা বর্তমান সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে।

গণতন্ত্র ও গণমাধ্যমের চর্চা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র মূলত এক ধরনের সংস্কৃতি। আমাদের চিন্তাভাবনা ও চলাফেরার মধ্যে এর প্রতিফলন না থাকলে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’ তিনি দেশে পরমতসহিষ্ণুতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন এবং গণমাধ্যমকে নিজেদের পায়ে দাঁড়াতে ও প্রাতিষ্ঠানিক কাঠামো মজবুত করতে আহ্বান জানান।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার-মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপনকালে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল বলেন, ‘গণতন্ত্র কেবল ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়; ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিকের নির্ভয়ে সত্য জানার অধিকার রক্ষার ওপরই এর স্থায়িত্ব নির্ভর করে।’

মোস্তফা আকমল আরও বলেন, গত দেড় দশকে রাজনৈতিক চাপ, ডিজিটাল আইনের প্রয়োগ ও নজরদারির কারণে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তিনি গণমাধ্যমকে সরকারের মুখপত্র না ভেবে গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের অংশীদার হিসেবে বিবেচনা করার এবং নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে সম্পাদকীয় স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ ও ভুয়া তথ্য রোধে জাতীয় পর্যায়ে সুসংহত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সেমিনারে যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম এবং এনটিভির প্রধান বার্তা সম্পাদক কাঞ্ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

ক্ষমতায় এলেই বিএনপিকে ধ্বংসস্তূপ মোকাবেলা করতে হয়: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৫০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬