মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের আক্রমণাত্মক ভাষা: ‘ট্রল’ রাজনীতির নতুন দৃষ্টান্ত?

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার আক্রমণাত্মক সামাজিক যোগাযোগমাধ্যম আচরণের জন্য আবারও আলোচনায় এসেছেন। সমালোচকদের জবাব দিতে গিয়ে তিনি প্রায়শই ব্যক্তিগত আক্রমণ, কটাক্ষ এবং বিদ্রূপের ভাষা ব্যবহার করেন। সম্প্রতি, তিনি এক রক্ষণশীল কলাম লেখকের শারীরিক গঠন নিয়েও মন্তব্য করেছেন, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ইরান ইস্যুতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অবস্থানের সমালোচনা করেছিলেন রক্ষণশীল কলাম লেখক মার্ক থিয়েসেন। এর কয়েক দিন পর, ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে থিয়েসেনের শারীরিক গঠন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। একটি পোস্টে থিয়েসেন লিখেছিলেন, বিশ্ববিদ্যালয়ের খাবারের তালিকায় বুরিটো থাকলে দাম নিয়ে অভিযোগ করার প্রয়োজন নেই। এর জবাবে ভ্যান্স ইঙ্গিত দেন যে, থিয়েসেন হয়তো ক্যাফেটেরিয়ায় একাধিকবার বুরিটো নিয়েছেন। ভ্যান্সের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সূত্রপাত করেছে। অনেকেই থিয়েসেনের পক্ষ নিয়েছেন এবং ভ্যান্সের নিজের ওজন কমানোর বিষয়টি তুলে ধরেছেন। ভ্যান্সের নিজের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি প্রায় ৩০ পাউন্ড ওজন কমিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ নতুন কিছু না হলেও, একজন বর্তমান ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকে এই ধরনের সরাসরি শারীরিক কটাক্ষ বেশ বিরল। ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই সরাসরি এবং আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে আসছেন। তার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন বামপন্থী সমালোচক থেকে শুরু করে নিজ দলের রক্ষণশীলরাও। সমালোচকদের তিনি ‘বোকা’, ‘অযোগ্য’ বা ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন। তার ভাষায়, রাজনৈতিক মতপার্থক্য শুধু নীতির পার্থক্য নয়; অনেক সময় প্রতিপক্ষকে তিনি অসৎ বা অযোগ্য হিসেবেও তুলে ধরেন।

সাংবাদিকদেরও আক্রমণ করতে ছাড়েননি ভ্যান্স। এবিসি নিউজের সাবেক প্রতিবেদক টেরি মোরানকে তিনি ‘বামপন্থী উগ্রবাদী’ বলে মন্তব্য করেছেন। জিউইশ ইনসাইডারের সাংবাদিক জশ ক্রুশার সম্পর্কে তিনি বলেন, তিনি হয় ‘ওয়াশিংটনের সবচেয়ে বড় পক্ষপাতদুষ্ট সাংবাদিক’ অথবা ‘সবচেয়ে বোকা সাংবাদিক’। নিজ দলের সমালোচকদেরও তিনি ছাড় দেননি। ইরান নীতি নিয়ে মন্তব্য করায় ডেভিড রিবোইকে তিনি ‘লুজার’ বলে অভিহিত করেছেন। ডানপন্থী প্রভাবশালী লরা লুমারের সমালোচনা করে বলেন, তিনি প্রশাসনের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে বিভেদ তৈরি করছেন। ভ্যান্সের ভাষা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তার সরাসরি আক্রমণ এবং কটু শব্দ ব্যবহারের কারণে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের আক্রমণাত্মক ভাষা: ‘ট্রল’ রাজনীতির নতুন দৃষ্টান্ত?

আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬