মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শিল্পকলায় পদাতিক নাট্য সংসদের ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পদাতিক নাট্য সংসদের ৪৫তম প্রযোজনা আরব্য রজনীর গল্প অবলম্বনে ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ আগামী ১০ আগস্ট, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে।

নাটকের গল্পে দেখা যায়, কাঠুরে আলিবাবা কাঠ কাটতে গিয়ে বনের ধারে এক গুহায় আকস্মিকভাবে ডাকাতদলের গোপন ধনের ভাণ্ডারের সন্ধান পান। কিছু সম্পদ নিয়ে ফিরে আসার পর লোভে পড়ে তার ভাই কাসিমও গুহায় যায় এবং ডাকাতদের হাতে ধরা পড়ে প্রাণ হারায়।

আলিবাবা ভাইয়ের দেহ ফিরিয়ে এনে দাফন সম্পন্ন করেন। কিন্তু ডাকাতদল আলিবাবার সন্ধানে বের হয় এবং ছদ্মবেশে তার ঘরে প্রবেশ করে তাকে হত্যার পরিকল্পনা করে। তবে বুদ্ধিমতী মার্জিনা—একজন গৃহকর্মী এবং পরে আলিবাবার পুত্রবধূ—কৌশলে ডাকাতদলের দুরভিসন্ধি ব্যর্থ করে দেন। সমাজে প্রচলিত আইন অনুযায়ী ডাকাতদের বিচারের আওতায় আনা এবং তাদের লুট করে আনা সম্পদ সাধারণের মাঝে বণ্টন করার আভাস দিয়ে গল্পটি শেষ হয়।

নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তি, নাট্যরূপ দিয়েছেন উম্মে হানী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: ঢাবির বিজয় একাত্তর হল থেকে শিবিরের সাবেক কর্মী বহিষ্কৃত

শিল্পকলায় পদাতিক নাট্য সংসদের ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

আপডেট সময় : ০৭:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬