মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং: আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন কৌশল

‘হরাইজনস—রিডিফাইনিং ফিউচার’ স্লোগানকে সামনে রেখে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি তাদের বার্ষিক টাউন হল মিটিং-২০২৬ সম্পন্ন করেছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই সম্মেলনে ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তিগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সারা দেশের শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে শরী‘আহ পরিপালন এবং সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনের ওপর জোর দেন। তিনি কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রস্তাবনাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে ব্যাংকের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরো ৩ মৃত্যু, ৯১ ভর্তি

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং: আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন কৌশল

আপডেট সময় : ০৯:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬