মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

আবাসন খাতে বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও সিপিডিএল-এর মধ্যে সমঝোতা স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি এবং সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সিপিডিএল-এর বিভিন্ন আবাসন প্রকল্পে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও অগ্রাধিকারমূলক সুবিধা উপভোগ করবেন।

রাজধানীর বনানীতে সিপিডিএল-এর করপোরেট কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়। প্রাইম ব্যাংকের পক্ষে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং সিপিডিএল-এর পক্ষে চিফ রিলেশনশিপ অফিসার জি. এম. ফারহাদ সারওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই উদ্যোগের মাধ্যমে উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও মানসম্মত সেবা প্রদানের সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের ভ্যালু অ্যাডেড সেবা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ ধরনের অংশীদারিত্ব আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরো ৩ মৃত্যু, ৯১ ভর্তি

আবাসন খাতে বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও সিপিডিএল-এর মধ্যে সমঝোতা স্বাক্ষর

আপডেট সময় : ০৯:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬