ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আট বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় ৫৮ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক নারীরা গোপালগঞ্জ ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বর্তমান সরকারের কঠোর নির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















